ঠাকুরগাঁওঃ "পথ যেন শান্তির, মৃত্যুর " এই অঙ্গীকারকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) ঠাকুরগাঁও জেলা কমিটির পক্ষ থেকে দুস্থ ও অসহায় রেলওয়ে কুলি- শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা কমিটির সদস্য আবু সায়েম হিমেল এর ভগ্নিপতি এবং সভাপতি' র বন্ধুবর আব্দুল্লাহ আল রাজি সুজন এর পৃষ্টপোষকতায় সকালে ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহিদ ইকবাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ননীগোপাল বর্মন সঞ্চালনায় বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মী সহ-সভাপতি মাসুদ আহমেদ সুবর্ণ। এসময় উপস্থিত ছিলেন সহ-সম্পাদক আখতার ফেরদৌস, মোঃ তারেক, যুব-বিষয়ক সম্পাদক আল-আমীন এবং স্টেশন মাষ্টার মোঃ মাসুদ রানা।