কেন্দ্রীয় নেতা সাগরের মুক্তির দাবিতে খানজাহান আলী থানা যুবদলের মিছিল
- শেখ বদর উদ্দিন
-
২০২৩-০৯-১৪ ২০:০৪:১১
- Print
ফুলবাড়ীগেট প্রতিনিধি: সংগঠনের খুলনা বিভাগীয় সহ-সভাপতি ও নগর সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিকালে খানজাহান আলী থানা যুবদল বিক্ষোভ মিছিল করে। মিছিলপূর্বক সমাবেশে বক্তৃতা করেন যুবদল নেতা মোল্লা সোহরাব হোসেন, আল মামুন জুয়েল, শাহরিয়ার খান মাসুম, মেহেদী হাসান বাপ্পি, মোঃ সাজু,আরমান শিকদার সান্টু, শামীম আহমেদ, জুয়েল হাসান, মনিরুল গাজী, রবিউল ইসলাম , জাহিদুল ইসলাম, আবুল বাশার প্রমুখ। কুয়েট রোড এর সামনে থেকে শুরু করে দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।