রবিবার, মে ২৪, ২০২৬

শিশু রামিসা ধর্ষণ-হত্যার সর্বোচ্চ শাস্তির দাবি বাংলাদেশ গণমুক্তি পার্টির

  • লেখক অমুল্য কুমার বৈদ্য
  • ২০২৬-০৫-২৪ ১৮:৫৩:০৯

অদ্য সোমবার (২৪ মে ২০২৬ খ্রি.) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, আমরা  গভীর উদ্বেগ, ক্ষোভ ও শোকের সাথে শিশু রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি নিষ্পাপ শিশুকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করার ঘটনা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে আহত করেছে।
আমরা মনে করি, এ ধরনের নৃশংস ধর্ষণ-হত্যাকাণ্ড সমাজে আইন-শৃঙ্খলার অবনতি ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রতিফলন। রামিসা ধর্ষণ-হত্যার সুষ্ঠু তদন্ত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দ্রুত কার্যকর করতে হবে। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
আমরা দেশবাসীকে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। বাংলাদেশ গণমুক্তি পার্টি সবসময় মানবতা, ন্যায়বিচার ও মানুষের নিরাপত্তার পক্ষে সোচ্চার থাকবে।
 

 


এ জাতীয় আরো খবর