রবিবার, মে ২৪, ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসরকের এলেঙ্গা পরিদর্শনে আইজিপি

  • আব্দুস সাত্তার,
  • ২০২৬-০৫-২৩ ২০:১৫:৫৫

প্রতিনিধি টাঙ্গাইল:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকা পরিদর্শন করেছেন,আইজিপি মো. আলী হোসেন ফকির। 
শনিবার (২৩ মে) দুপুরে বগুড়া যাওয়ার পথে তিনি এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। 
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার  মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলামসহ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


এ জাতীয় আরো খবর