রবিবার, মে ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতের পৃথক ঘটনায় নিহত ৩

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-২৩ ১২:৩৮:৩৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর  ও শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় একজন গৃহবধু,একজন নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) এবং একজন কৃষক সহ ৩ জন নিহত হয়েছেন। এদের দুজন  বাতাস ও বজ্রসহ বৃষ্টিপাতের সময় আম কুড়োতে গিয়ে ও একজন ধানক্ষেতে মারা যান। পরিবার, জনপ্রতিনিধি,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত শুক্রবার(২২মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাগুলো  ঘটে।
নিহতরা হলেন সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গিধনিপাড়া(গোরস্থান পাড়া) গ্রামের মো. বিশুর স্ত্রী মনোয়ারা বেগম (৫১),শাহজাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাকিমপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে  নির্মাণ শ্রমিক আনারুল  ইসলাম(৩৬) এবং শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামের মোহবুল ইসলামের ছেলে কৃষক আব্দুল মালেক (৪০)।
গৃহবধু মনোয়ারার স্বামী বিশু ওরফে বিশু কন্ট্রাকটর বলেন, বাড়ির অদূরেই একটি আমবাগানে আম কুড়োনোর সময় বজ্রপাত ঘটলে তাঁর স্ত্রী ঘটনাস্থলে আহত হন। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে শাজাহানপুর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, বাড়ির নিকট একটি আমবাগানে ছেলে তুহিনকে(১০) সাথে নিয়ে আম কুড়ানোর সময় বজ্রপাতে  নির্মাণ শ্রমিক আনারুল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাঁর ছেলে তুহিন আহত হয়। বজ্রপাতে আনারুলের দেহ পুড়ে যায় বলেও জানান চেয়ারম্যান।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন  সদরের ঘটনাগুলো নির্শ্চিত করেছেন।
অপরদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন,বাড়ির অদূরে ধানক্ষেতে নিহত হন কৃষক মালেক।
পুলিশ জানায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ। 

 


এ জাতীয় আরো খবর