চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি গরুবাহী ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নীচে খালের পানিতে উল্টে পড়ে ভটভটির নীচে চাপা পড়ে এর আরোহি এন্তাজুল হক(৫৪) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি নাচোলের সালালপুর নামোটোলা গ্রামের তোফাজ্জুল হকের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার(২০মে) রাত ১০টার দিকে হাট থেকে অবিক্রিত গরু ভটভটিতে করে নিয়ে বাড়ি ফেরত আনার পথে সানপুর গ্রামের একটি কালভার্টের বাঁকের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি টি উল্টে গিয়ে ২ জন আরোহি ও ২টি গরুসহ খালের পানিতে পড়ে যায়। এসময় এন্তাজুল ভটভটির নীচে চাপা পড়েন। পরে ভটভটির অন্য আরোহিরা তাঁকে গাড়ীর নীচ থেকে আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,পুলিশ মরদেহ উদ্ধারের করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহনের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।