মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

  • আসাদুজ্জামান বিকাশ
  • ২০২৬-০৫-২১ ১৬:০৬:০১

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সেমিনার ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২০ মে (বুধবার) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  জনাব নাজিমউদ্দিন আল আজাদ, সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী ও প্রধান আলোচক ছিলেন জনাব সালেম সুলেরী, সম্পাদক, সাদাকালো, নিউজব্যাংক। অতিথি হিসেবে সেমিনারের বক্তব্য রাখেন আবুল কাশেম মজুমদার, চেয়ারম্যান, বাংলাদেশ জাস্টিস পার্টি, সুলতান শাহ আলম, চেয়ারম্যান, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি,  এস. এম আমানউল্লাহ, সাবেক সংসদ সদস্য প্রার্থী, ঢাকা-৫, বুক এন্ড বুকার’স এর স্বত্বাধিকারী মো. আল-মামুন সেলিম অর রশিদ, রংপুরের শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বিশিষ্ট কবি ও সংগঠক মো. মুজিবর রহমান বকুল, সৈয়দ খাইরুল আলম, চেয়ারম্যান, পাচারের শিকার মানব উদ্ধার সংস্থা , মোহাম্মদ ইসরারুল হাসান সুমন, সহ-সভাপতি, শ্রমিক ইউনিয়ন, বিআইডব্লিউটিএ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ইসমত আরা, কবি ও ছড়াকার হোসেন ফারুক, আসাদুজ্জামান বিকাশ, সাংবাদিক ও স্থপতি তাইফুর রহমান রাহী, সাহেদ বিপ্লব, প্রকাশক, টইটই প্রকাশন, আনিসুর রহমান সরকার।
এছাড়াও অনুষ্ঠানে সোসাইটির কক্সবাজারের প্রতিনিধি ছিলেন মাওলানা ওমর ফারুক কুতুবী, বরিশাল থেকে এড. সরদার শাহ্ আলম, কুমিল্লা থেকে লায়ন ডা. মো. ইমান আল মাহমুদ, গাজীপুর থেকে মো. হারুন অর রশীদ, প্রাথমিক শিক্ষা প্রতিনিধি দ্বীন ইসলাম বাদল, মো. মনিরুল ইসলাম, আতিকুর রহমান জনি, সুনামগঞ্জ থেকে মো. মুজিবুর রহমান,  ছাত্র প্রতিনিধি সেজান খান প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন কামরুজ্জামান টিপু, সদস্য সচিব, অনুষ্ঠান উদযাপন কমিটি।
সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য এবং সমাজ গঠনে তাঁর বৈপ্লবিক ও মানবিক দর্শনের ওপর বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, নজরুলের কবিতা ও গান আজও আমাদের যেকোনো অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সাহিত্যিক অবদান ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন তারা।
ধন্যবাদান্তে

 


এ জাতীয় আরো খবর