জানতে চাই কতটা গভীরে
দিয়েছো বুকেতে স্থান,
শুনতে চাই না বলা কথা, যা
দোলাবে আমার প্রাণ।
দেখতে চাই আমায় নিয়ে
লুকোনো অনুভুতি,
ধরতে চাই তোমার বুকের
হৃদস্পন্দনের গতি।
মাপতে চাই তোমার দুচোখে
সে ব্যাকুল গভীরতা,
শুনতে চাই প্রেমের দাবিতে
অধিকার নিয়ে কথা।
বুঝতে চাই অনুভুতি যা
হৃদয়ে হচ্ছে ক্ষরণ,
মানতে চাই হৃদয় দিয়ে
আমায় করেছো বরণ।