সোমবার, মে ১৮, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়া দলের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

  • এস এম মহিদার রহমান ,
  • ২০২৬-০৫-১৭ ২১:০৪:১৭

 সাতক্ষীরা : জাতীয়তাবাদী ক্রীড়া দল সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা  প্রদান করা হয়েছে। শনিবার রাত ৮ টায় শহরের তুফান কোম্পানীর মোড়স্থ হোটেল টাইগারে  সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী  ক্রীড়াদলের সাধারন সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন এর  নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা প্রদান  করা হয়।  এসময় জেলা জাতীয়তাবাদী  ক্রীড়াদলের নেতৃবৃন্দ জেলা জাতীয়তাবাদী  ছাত্র দলের সভাপতি এস একে এম আবু রায়ন ও সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান ( অর্ঘ্য) সহ ছাত্রদলের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা  জাতীয়তাবাদী  ক্রীড়াদলের ,সদস্য ইকবাল মাহমুদ,একরামুল ইসলাম লালু,মোফাচ্চিনুল ইসলাম তপু, মোস্তাফিজুর রহমান তুহিন,শাহিনুর রহমান লিটু,রবিউল ইসলাম সুমন,রেজাউল ইসলাম খোকন, জলি লতাসহ জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ। 

 


এ জাতীয় আরো খবর