রবিবার, মে ১৭, ২০২৬

হা সা ন মো ছা দ্দি ক

  • সংযমের সীমা
  • ২০২৬-০৫-১৭ ১২:৩৮:২৮

নিজের উপর নিয়ন্ত্রণ মহৎ কথা,
তবু প্রশ্ন জাগে নীরব মনে,
অতিরিক্ত দমন কি মানুষকে
নিজের কাছেই অপরিচিত করে 
তোলে না কখনো কখনো?

রাগ যদি একেবারে স্তব্ধ করা হয়,
তবে অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠবে কে?
আবেগ যদি শৃঙ্খলে বন্দি থাকে,
তবে মানবিকতার উষ্ণতা যাবে কোথায় যে?

লোভ দোষ, মানি, তবু চাওয়া না থাকিলে
উন্নতির তাগিদ আসে কী করে?
অহংকার ক্ষতিকর, তবু আত্মমর্যাদা
মানুষকে মাথা তুলে দাঁড়াতে শেখায় রুখে।

নিজেকে সামলানো মানে কি 
নিজেকে চেপে ধরা?
নাকি নিজেকে বোঝা, গ্রহণ করা ধীরে?
সব আবেগ দমন করে নয়,
কখনো কখনো তাদের সঠিক পথে 
চালনাই জয়ের চিহ্ন ফিরে।

সফল মানুষ কেবল সংযত নয়,
সে সংবেদনশীল, দ্বিধাগ্রস্ত, প্রশ্নবান,
নিজেকে আবিষ্কার মানে কেবল নিয়ন্ত্রণ নয়,
নিজের আলো আর অন্ধকার 
দুটোকেই চেনা সমান।
 


এ জাতীয় আরো খবর