রবিবার, মে ১৭, ২০২৬

গিলাতলা ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের ২০২৬' এর জমকালো প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৫-১৬ ২২:০০:৫৫

ফুলবাড়ীগেট প্রতিনিধি   ঃ  ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো ইয়াং টেন ব্রাদার্স ক্লাব আয়োজিত "মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬"-এর অফিসিয়াল খেলোয়াড় নিলাম ক্লাব প্রাঙ্গণে স্থানীয় ক্রীড়ামোদী ও যুবসমাজের স্বতঃস্ফ‚র্ত উপস্থিতিতে এই ড্রাফট অনুষ্ঠিত হয়।"প্লে টুগেদার, উইন টুগেদার" এই মূলমন্ত্রকে সামনে রেখে এবারের টুর্নামেন্টটি মাঠে গড়াতে যাচ্ছে। ড্রাফট অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর ফ্র্যাঞ্চাইজি মালিক ও ম্যানেজাররা তাদের পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়াতে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে ওঠেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, খুলনা মহানগর ছাত্রদলের সদস্য সাইফুল্লাহ তাজিম অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের  সভাপতি সাইফুল্লাহ তারেক এবারের ড্রাফটে মোট ৪ টি দল অংশ নিয়েছে। ড্রাফটের শুরুতেই 'আইকন খেলোয়াড়' ক্যাটাগরিতে আলোচনার ঝড় তোলেন স্থানীয় তারকা ফুটবলাররা । আয়োজক কমিটির পক্ষ থেকে ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক  বলেন "যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা অত্যন্ত আনন্দিত যে ড্রাফট অনুষ্ঠানটি কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুন্দরভাবে শেষ হয়েছে। আশা করছি মূল টুর্নামেন্টেও আমরা একটি দারুণ প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দিতে পারব।" ক্লাবের সাধারন সম্পাদক আরমান হুসাইন ইমন ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন। 

 


এ জাতীয় আরো খবর