শনিবার, মে ১৬, ২০২৬

‘ওয়াকা ওয়াকা’র পর নতুন ঝড়,বিশ্বকাপ মাতাতে এলো শাকিরার ‘দাই দাই’

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৫-১৬ ০৯:৪৪:০৩
ফাইল ছবি

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে প্রকাশিত হয়েছে বহুল আলোচিত অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা এবং নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বুর্না বয়।
ফিফা শুক্রবার এক বিবৃতিতে জানায়, গানটি ফুটবল, সংস্কৃতি ও বৈশ্বিক ঐক্যের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। ইতোমধ্যে বিশ্বের বড় বড় সংগীত প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে এটি।
গানটির প্রথম মঞ্চ পরিবেশনা হয়েছিল ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম-এ। সেই পরিবেশনার মাত্র এক সপ্তাহ পর আনুষ্ঠানিক প্রকাশের মাধ্যমে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উন্মাদনা ছড়িয়ে দিয়েছে ‘দাই দাই’।
বিশ্বকাপের মঞ্চে এটি শাকিরার প্রত্যাবর্তনও বটে। ২০১০ বিশ্বকাপে তার গাওয়া ওয়াকা ওয়াকা গানটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এখনও সেটিকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা থিম সং হিসেবে ধরা হয়।
নতুন গান ‘দাই দাই’-এ আফ্রোবিটস, ড্যান্স-পপ, রেগেতন ও বিশ্বসংগীতের সুরের মিশ্রণ রাখা হয়েছে। প্রায় চার মিনিট দৈর্ঘ্যের এই গানে ফুটবলার ও সমর্থকদের জন্য অনুপ্রেরণামূলক বার্তা তুলে ধরা হয়েছে।
ফিফা আরও জানিয়েছে, গানটির রয়্যালটি আয়ের একটি অংশ ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দেওয়া হবে। এই তহবিলের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা সহায়তায় কাজ করা হয়।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো-এ অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের ২০২৬ আসর।

শাকিরা, বিশ্বকাপ, দাইদাই


এ জাতীয় আরো খবর