বুধবার, মে ১৩, ২০২৬

গোমস্তাপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-১২ ২২:২৭:৫৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে অঞ্জলি পারভিন(৪০) নামে এক গৃহবধুর  সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অঞ্জলি রহনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের সোনারুল ইসলামের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, গত সোমবার(১১মে) দিবাগত রাতে স্বামীর বাড়ির  একটি কক্ষে পরিবারের সকলের অগোচরে ফাঁস দেয় অঞ্জলি। পরে  মঙ্গলবার(১২মে) সকালে তাঁর মরদেহ উদ্ধার হয়।
গোমস্তাপুর থানার  অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণে ওই গৃহবধু আত্মহত্যা করে থাকতে পারেন। তাঁর বাবার পরিবার থেকে এ নিয়ে কোন অভিযোগ এখনও পাওয়া যায় নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর