বুধবার, মে ১৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কৃষি জমি থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহের দায়ে একজনের অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-১২ ২২:১৫:৫৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  সদর উপজেলায় পদ্মা নদীর পাশের কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় পরিবহনের অভিযোগে একটি মাটিভর্তি  ট্রাক্টর সহ সুমন আলী(৪০) নামে  এক ব্যাক্তিকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। সুমন সদর উপজেলার রামকৃষ্ণপুর  জয়ন্দীপুর গ্রামের সোহবুল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার(১২ মে)  বিকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলায় পদ্মানদীর ৬,৭ ও ৮নং স্পার বাঁধ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে শিবিরের হাট নামক এলাকা থেকে সুমনকে মাটিভর্তি ট্রাক্টরসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁকে জিজ্ঞাসবাদ করলে তিনি পদ্মানদীর পাশের জয়ন্দীপুর এলাকার কৃষি জমি থেকে মাটি উত্তেলন করে ইটভাটায় পরিবহন করছিলেন বলে জানান। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইনের ১৫ ধারায়  তাঁকে ১৫ হাজার অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়। এছাড়াও তাঁকে ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদলতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট) ও সদর উপজেলাসহকারী কমিশনার(ভূমি) একরামুল হক নাহিদ বলেন, জনস্বার্থে ভভিষ্যতে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

 


এ জাতীয় আরো খবর