মঙ্গলবার, মে ১২, ২০২৬

চট্টগ্রামে অবসরপ্রাপ্ত বিমানবন্দর নিরাপত্তাকর্মীদের মিলনমেলা,সম্প্রীতি ও ঐক্যের বার্তা

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৬-০৫-১২ ১৪:৩০:৩৯

দেশের বিমানবন্দরভিত্তিক অবসরপ্রাপ্ত ও কর্মরত নিরাপত্তাকর্মীদের মধ্যে সম্পর্ক জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সি,এ,এ,বি-অবঃ নিরাপত্তা শাখা সংগঠন-এর ২১তম মতবিনিময় সভা। গত ২ মে শনিবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকার কর্মচারী কল্যাণ সংঘের কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিমানবন্দরের অবসরপ্রাপ্ত ও কর্মরত নিরাপত্তা বিভাগের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। দীর্ঘদিন পর সহকর্মীদের একত্র উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত ও আবেগঘন পরিবেশে পরিণত হয়।
সভায় সংগঠনের নেতারা বলেন, দেশের বিভিন্ন বিমানবন্দরে দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীদের মধ্যে যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল, অবসরের পর সেটি অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই দূরত্ব কমিয়ে সবাইকে একটি প্ল্যাটফর্মে যুক্ত করতেই এই মতবিনিময় সভার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মোঃ নেছার উদ্দিন। তিনি বলেন,সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে ভবিষ্যতে দেশের অন্যান্য বিমানবন্দরেও ধারাবাহিকভাবে এমন আয়োজন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন হাজী মজিবর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল হাকিম সরকার।
অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার প্রতিনিধি দল আগের রাতেই চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। সফরের অংশ হিসেবে তারা কর্ণফুলী টানেল, পতেঙ্গা সমুদ্রসৈকত এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় মতবিনিময় সভায় যোগ দেন।
আয়োজকরা জানান,এই আয়োজন শুধু আনুষ্ঠানিক সভা ছিল না; এটি ছিল বহু বছরের সহকর্মীদের পুনর্মিলন, স্মৃতিচারণ ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার একটি বিশেষ উপলক্ষ।

 


এ জাতীয় আরো খবর