মঙ্গলবার, মে ১২, ২০২৬

শা হ না জ পা র ভী ন মি তা

  • নৈঃশব্দ্যের শব্দ
  • ২০২৬-০৫-১২ ০৯:২৮:৪০

নৈঃশব্দ্যের শব্দেরা খেলা করে 
চুপি চুপি এই নিঃসঙ্গ অন্তরে,
কখনো চুড়ির রিনিঝিনি শব্দে 
কখনো প্রতীক্ষার নীরব পদশব্দে।
 
যেখানে শুধুই বৃক্ষের সুর 
গভীর অরণ্য আর অলস দুপুর,
কত পাখি বাসা বাঁধে
শুধুই চুপি চুপি সুর সাধে।
তবুও শুধুই পাতা ঝরে
গহন বৃক্ষ আর কবিতা প্রহরে,
ঘর ভাঙে পাখি উড়ে যায় 
গহন গোপনে স্বর্ণালী সন্ধ্যায়। 

শুধুই নির্ঝরের স্বপ্নভঙ্গ
কখনো থেমে যায় মৃদঙ্গ,
ডানা ভেঙ্গে পড়ে যায় পাখি 
কবিতার শব্দের উন্মীলিত আঁখি।

তবুও কত পাখি নীড়ে ফেরে 
গহন বৃক্ষ নিঝুম কবিতা প্রহরে।


এ জাতীয় আরো খবর