মঙ্গলবার, মে ১২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন সভা’: চলতি মৌসুমে থাকছে না আমপাড়ার সময়সীমা,

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-১১ ২১:২৪:২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে চলতি ২০২৬ মৌসুমেও থাকছে না  আম পাড়ার কোন নির্দিষ্ট সময়সীমা। পরিপক্ক হলেই গাছ থেকে নামানো যাবে আম। সোমবার(১১মে) বিকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংশ্লিস্ট পক্ষগুলোর সাথে ম্যাংগো ক্যালে-ার প্রণয়ন,বিষমুক্ত নিরাপদ আম উৎপাদন,প্রক্রিয়াজাতকরণ,সরবরাহ ও বাজারজাতকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সভার সভাপতি জেলা প্রশাসক আবু ছলেহ মো. মুসা জঙ্গী এ ঘোষণা দেন। তবে তিনি  বলেন, আম সংস্কৃতির জেলার মানুষদের আমের প্রতি সংবেদনশীলতা লক্ষ্য করে এবং সংশ্লিস্টদের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হল। তবে প্রশাসন আম পাড়া,বাজারজাত করা  এবং সরবরাহের প্রতি তীক্ষè নজর রাখবে। কোথাও কখনও অপরিপক্ক, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার  করা আম নামনো হলে  বা বাজারজাত ও সরবরাহের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত পদক্ষেপ নেয়া হবে। জেলা প্রশাসক আরও বলেন, আম নিয়ে সংশ্লিস্ট পক্ষগুলোর সাথে  আরও পৃথক পৃথক সভা করা হবে।
সভায় কৃষি বিভাগ,কুরিয়ার, সড়ক পরিবহন,রেলওয়ে,ডাক বিভাগ,ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর,আম চাষী,ব্যবসায়ী,উদ্যোক্তা, রপ্তানীকারক,হাট-বাজার নিয়ন্ত্রণকারী এবং প্রশাসনের কর্মকর্তারা  অংশ নেন।
জনাকীর্ণ দীর্ঘ সভায় আমের রপ্তানী বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ সুবিধা সৃষ্টি, বেসরকারি খাতকে সহায়তা করা, আম মৌসুমে হাট-বাজার এলাকায় যানজট নিরসন (বিশেষ করে দেশের বৃহত্তম আমবাজার শিবগঞ্জের কানসাট),আম পাড়া ও সরবরাহের ক্ষেত্রে জ¦ালানি তেলের প্রাপ্যতা নিশ্চিত করা, বাজার দর মনিটরিং করা, কেনা-বেচায় আমের ওজন প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়।
দেশের সবচাইতে শেষে বা দেরীতে বাজারে আসা দেশের বৃহত্তম এবং  জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত ৪ প্রজাতির আম সহ বহু জাতের সুস্বাদু  আম উৎপাদনকারী জেলা হিসেবে স্বীকৃত চাঁপাইনবাবগঞ্জের চাষীদের আমের নায্য মূল্য প্রাপ্তি নিয়ে সভায় আলোচনা হয়। রেল বিভাগ জানায়,  আম পরিবহনে বহুল পরিচিত ম্যাংগো ট্রেনের সার্ভিস গত বছর থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে প্রতিদিন সকালে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বনলতা আন্ত:নগর ট্রেনে অত্যাধুনিক ওয়াগনে স্বল্প খরচে ৫৪ টনের বেশি আম দ্রুত ঢাকা নেয়া যাবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলীর সঞ্চালনায় সভায় আমের পরিপক্কতার সময় নিয়ে আলোচনা করেন আঞ্চলিক উদ্যাণতত্ব গবেষণা কেন্দ্র,চাঁপাইনবাবগঞ্জের (সাবেক আম গবেষণা কেন্দ্র) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মাজহারুল ইসলাম সহ অনান্যরা।
উল্লেখ্য. জেলায় এ মৌসুমে ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে ৪৯৮৯১২ মে.টন আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে শিলাবৃষ্টি,ঝড় ও রোগের আক্রমণে উৎপাদন নিয়ে কিছুটা শংকায় রয়েছেন চাষীরা।


এ জাতীয় আরো খবর