শুক্রবার, মে ৮, ২০২৬

স ঙ্গী তা ক র

  • আজ কবিতার দিন নয়
  • ২০২৬-০৫-০৭ ২২:৪৭:৩৮

এখন দিনেও অন্ধকার ঘনায়মান 
সূর্যালোক দেখলেই ক্রোধ ছোঁড়ে অমানুষ 

চারিদিকে বদলের খেলা 
যে যার ইচ্ছেমতো বদলায় 
নিচে ঢাকা থাকে ক্ষোভ 
ক্ষুধিত দানব জেগে ওঠে
চোখে ভাসে হিংস্রতার লোভ। 

এখন কবিতা পড়ে না কেউ, লেখাও হয়না নতুন করে 
কলমের আগুনে ঝরে শ্লেষ ছন্দ বন্ধক রেখে সময়ের কাছে,
কবি প্রেম খুঁজতে গিয়ে ফেরেনি এখনও
উপমার চন্দ্র অস্ত গেছে উদয়ের আগে 
মাটিতে এঁকে রেখে শ্বাপদের দাগ,

এখন মানুষ ভয় পায়
জেগে থাকে অমানুষ‌ই সিংহভাগ।


এ জাতীয় আরো খবর