সোমবার, আগস্ট ১৭, ২০২৬

শু ক্কু র চৌ ধু রী

  • যাযাবর জীবন
  • ২০২৬-০৫-০৬ ২১:৪৭:৫১

ভাবনারা সব তাঁড়িয়ে বেড়ায়
যা যেভাবে চাই তা বলা নাহি হয়,
যেভাবে করতে চাই তা করা নাহি যায়
সবার জীবন চলছে অক্ষম সীমাবদ্ধতায়।

জীবনের সমীকরণ বড়ই গোলমেলে
কত অযোগ্য অপদার্থরা বসে আছে মগডালে,
গুণী মেধাবীরা অবগুন্ঠিত ধুঁকছে তিলে তিলে
সফলতা কি পরিশ্রমে নাকি নিয়তির করতলে।

সুনিশ্চিত অনিশ্চয়তার টানাপোড়েন
কেউ সফল করে বল্গাহীন ভোগে অবগাহন,
কতেক বয়ে বেড়ায় ব‍্যার্থতার গ্লানির সাতকাহন
মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলছে সবার যাযাবর জীবন।
 


এ জাতীয় আরো খবর