সোমবার, আগস্ট ১৭, ২০২৬

দী ধি তি

  • রাজি
  • ২০২৬-০৫-০৬ ১২:৩২:৪০

একটু একটু রোজ না পুড়ে
খাক হয়ে যাও এক বিকেলে 
দেখবে জীবন জ্বালবে আলো 
পোড়া  ব্যথার ভস্ম ঠেলে।

ঝলমলে সেই  হোমানলে
আহুতি দাও আত্মাটিকে....
শপথ করো সময় ছাড়া
রাখবে না চোখ অনিশ্চিতে।

কষ্ট তোমায় কে দেবে গো,
সাধ্যি সে কার সেসব দেওয়ার?
দেওয়াল জুড়ে জানালা কেন
কেন এত দরজা ঢোকার?

কেবলতুমি আসবে যাবে
চাইলে তাকেও আসতে দিও
দরজা খোলো ইচ্ছেমাফিক
ইচ্ছেরা হোক ভীষণ প্রিয়।

বাঁচুক বুকে কাঙ্খিত শোক 
মুহূর্তেরা বন্দিত হোক
ভিজলে ভিজুক চিবুক তোমার 
কেবল রাজি থাকুক দুচোখ।


এ জাতীয় আরো খবর