সোমবার, মে ৪, ২০২৬

রা জি য়া আ ক্তা র প পি

  • পার্থক্য
  • ২০২৬-০৫-০২ ২২:২০:১২

তোমার আমার পার্থক্য কোথায়, জানো?
তুমি মালিক, আমি শ্রমিক মানো।
আমার শরীর ঘামে ভেজা,শরীরে দুর্গব্ধ,
চোখ থেকেও চোখটি তোমার চিরতরে অন্ধ।
আমার শরীর,ক্লান্ত যখন খুঁজে বিশ্রাম, 
তুমি তখন অট্টালিকায় রততে আরাম।
আমি যখন ঘরে ফিরি,হাহাকারে মুখ,
তুমি তখন শয্যাশায়ী,পাশে নারীর সুখ। 
আমায়  শুনতে হয় হাজার রকম বায়না,
তখন তুমি চেষ্টারত কাটবে কেমন মায়না।
আমার বাছা দুঃখের সাথী হয়না কিছু পুরণ,
তুমি মালিক , অধিকারের কন্ঠ চেপে মরণ।
আমি যখন বৃষ্টি ভিজি, এটা অভ্যাস বলে,
তুমি ভিজলেই সর্দি-জ্বর হবে সেই জলে।
আমি যখন চাঁদটা দেখি,অভাব তখন বাড়ে,
তোমার চাঁদে চন্দ্রমুখী প্রেমের কড়া নাড়ে।
আমি যখন শক্তি বিকাই অল্প কিছু দামে,
তুমি তখন শক্তি দেখাও সৌখিনতার নামে।
আমি যখন পায়ের তলায় ফোস্কা ফেলে হাঁটি, 
তুমি তখন ব্যাস্ত বড্ড,কিনতে একর মাটি।
তোমার আমার পার্থক্য কভু ঘোচানোর নয়,
তুমি মালিক, আমি শ্রমিক এটাই সবে কয়।।
 


এ জাতীয় আরো খবর