শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মোটর শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দে সকল রুটে বাস,মিনিবাস ও ট্রাক চলাচল বন্ধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-২৪ ২০:২৭:৩৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মোটর শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দে জেলা থেকে সকল রুটে  বাস,মিনিবাস,কোচ,ট্রাক ও ট্যাংকলরী চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ফলে শুক্রবার(২৪ এপ্রিল) সকাল থেকে   আন্ত:জেলা, দৃরপাল্লা ও অভ্যন্তরীণ কোন রুটে কোন পরিবহন চলাচল করে নি। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ব্যহত হচ্ছে পণ্য পরিবহণ। তবে সোনামসজিদ স্থলবন্দরের ট্রাক কর্মবিরতির বাইরে রয়েছে। গত বৃহস্পতিবার(২৪ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কোচ,বাস,মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-৩৪১৩) ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন(রেজি: নং-৪৭৪) যৌথভাবে মাইকিং কর্ েচাঁপাইনবাবগঞ্জ জেলা বাস,মিনিবাস,কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজি: নং-৩০৮৩) বিরুদ্ধে চাঁদবাজির অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দেয়।
শ্রমিক সূত্রে জানা গেছে, এসব শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ পুরাতন। পূর্বেও বারবার সংগঠনগুলোর দ্বন্দের  কারণে পরিবহন সংকট সৃষ্টি হয়েছে। এবারের কর্মবিরতিতে জেলা সদর থেকে বিচ্ছিন্ন কয়েকটি ছাড়া  কোন পরিবহন চলাচল করছে না। তবে শহর কেন্দ্র থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে রাজশাহীূর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা নামক স্থান থেকে চাঁপাইনবাবগঞ্জের কিছু বাস বিভিন্ন রুটে চলাচল করছে। তবে বালিয়াঘাট্টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জেচর যাত্রীদের  ব্যাগ-ব্যাগেজ নিয়ে যাতায়াত করতে প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে।
ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান বলেন, জেলা শহরের হরিপুরে ৩০৮৩ সংগঠন বাস থেকে জোরপূর্বক চাঁদাবাজি করছে। বহুবার ও  বহুরকম চেষ্টা করেও তাদের এই চাঁদাবাজি থামনো যাচ্ছেনা।
অপরদিকে বাস,মিনিবাস,কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজি: নং-৩০৮৩) সভাপতি শহিদুল ইসলাম বলেন, বাস প্রতি ৩০ টাকা কওে চাঁদা নয় ‘সার্ভিস চার্জ’ নেয়া হয়। কেন্দ্রীয় নির্দেশনায় শ্রমিক কল্যাণ ও সংগঠনের  খরচ সম্পাদনের জন্য এই চার্জ নেয়া হয়। এ ব্যাপারে সংশ্লিস্টরা অবগত। আমারা তো সার্ভিস চার্জ নেই শুধু বাস থেকে। ওই সংগঠনগুলো ট্রাক কেন বন্ধ করল?
দুরপাল্লার কোচ শ্রমিক সমিতির সভাপতি ও দেশ ট্রাভেলস এর ম্যানেজার শরিফুল ইসলাম বলেন, ৩০৮৩ সংগঠনের চাঁদা নেয়ার এখতিয়ার নেই। 

 


এ জাতীয় আরো খবর