বুধবার, আগস্ট ২৬, ২০২৬

গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ২টি ভারতীয় মহিষ জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-২০ ২০:১৪:৪৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ২টি ভারতীয়  মহিষ জব্দ হয়েছে। বিজিবি জানায়,সোমবার(২০ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে বিভিষন বিওপির একটি বিশেষ টহল দল জোড়াব্রীজ নামক এলাকায় অভিযান চালিয়ে মহিষ দুটি জব্দ করে।
 সোমবার সকাল ৯টার দিকে সংশ্লিস্ট নওগাঁ ব্যাটালিয়নের(১৬বিজিবি) অধিনায়ক লে.কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, মহিষ দুটি চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীণ। সীমান্তে গবাাদিপশু সহ যে কোন চোরনচালান ঠেকাতে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখেছে বলেও জানান অধিনায়ক মাসুম। 

 


এ জাতীয় আরো খবর