চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান(৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই গ্রামের ইয়াসিন আলীর পুত্র। গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধ্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
রোববার(১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ধোবড়া গ্রামের সরকারি গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজার নামজের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।