চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ হাম সন্দেহে নতুন করে ৫২ হাসপাতালে ভর্তি হয়েছে। সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন,সোমবার(১৩এপ্রিল) জেলা হাসপাতালে ৫০ রোগি ভর্তি হয় যার বেশিরভাগই শিশু। এছাড়া জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন করে রোগি ভর্তি হয়। এ নিয়ে পূর্বের ভর্তিসহ জেলার হাসপাতালগুলোতে এখন ৭৫ রোগি চিকিৎসাধীন। জেলার হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক।
সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতাল সূত্র জানায়, জেলায় হাম সন্দেহে এ পর্যন্ত ৬৫৪ জন রোগি হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ৬২৭ জন শুধুমাত্র জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। শুধু জেলা হাসপাতালে এখন ৭৩ রোগি ভর্তি রয়েছে। জেলায় সন্দেহজনক হামে আক্রাস্ত ৬ শিশু এখন পর্যন্ত মারা গেছে। মার্চে জেলা হাসপাতালে ৪ জন ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা ২ রোগির মৃত্যু হয়।
এদিকে জেলা সদর,শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় গত ৫ এপ্রিল থেকে চলছে হামের বিশেষ এমআর টিকাদান কর্মসূচী। গত রোববার(১২ এপ্রিল) পর্যন্ত ওই ৩ উপজেলার টার্গেট ১ লক্ষ ৬৭ হাজার ২৮৭ জন শিশুর মদ্যে ৮৬ হাজার ২৪৪ জনকে টিকা দেয়া হয়েছে। কর্মসূচী শুরুর পর প্রতিদিনই টার্গেটের বেশি শিশুকে টিকা দেয়া হচ্ছে। টিকাগ্রহণে প্রচুর আগ্রহ লক্ষ করা যাচ্ছে। এদিকে এ পর্যন্ত জেলা থেকে পাঠানো ১৭৩ জনের নমুণা পরীক্ষা করে ৪৩ জন পজিটিভ পাওয়া গেছে।