একদিন- ঘোর অন্ধকার
দুরন্ত ঝড়
উড়িয়ে নেবে যখন ডালপালা ঘর
সেদিন নিশুতি রাত।
গিলে করা পাঞ্জাবি রাবিন্দ্রিক
হাতে গীতবিতান
হঠাৎ থামিয়ে গান
ভাবনায় তুমি-
'সে এখন কতোদূর
কোথায় কোনখানে
আমাকে কি এখও সে ভাবে তার কবিতা ও গানে'-
উচ্চকিত মন এভাবেই মনে করবে আমাকে।
ঝড় বড্ড স্মৃতির বাহক
সাথে বৃষ্টি তীব্রতা তার
মনের ঘরে তোলে হাহাকার।
আমি আছি আমি থাকবো
যতোই চেষ্টা কর ভুলে যাওয়ার
পারবে না ভুলতে আমায়-
তখন মনেও তোমার
ঝড়ের তান্ডব আসুক- আমি তা'ই চাই।
একদিন- ঘোর অন্ধকার-
সেদিন আমিই তোমার।