স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ৯ এপ্রিলের পরিবর্তে আগামী ১৬ এপ্রিল এ আয়োজন অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন এই সময় নির্ধারণ করা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানের জন্য নতুন করে কোনো আমন্ত্রণপত্র ইস্যু করা হবে না। ৯ এপ্রিলের অনুষ্ঠানের জন্য পূর্বে পাঠানো আমন্ত্রণপত্র প্রদর্শন করেই ১৬ এপ্রিলের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কী-ওয়ার্ড: স্বাধীনতা পুরস্কার, তারিখ পরিবর্তন, রাষ্ট্রীয় অনুষ্ঠান