সোমবার, আগস্ট ১৭, ২০২৬

গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-০৬ ২০:৪০:৪৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের তেলিপাড়া বাজারে শিশু শরিফা হত্যার বিচার দাবি কওে মান্ববন্ধন হয়েছে। সোমবার(৬ এপ্রিল) সকাল ১১টার দিকে বাঙ্গাবাড়ি দাড়িপাতা নুরানী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকও এলাকাবাসী  এই মানববন্ধন আয়োজন করে।  শরিফা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। মানববচন্ধনে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সারিকুল ইসলাম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল,নুরানী মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।
এর আগে গত রোববার(৫ এপ্রিল) বিকালে দু’দিন যাবৎ নিখোঁজ শরিফা খাতুনের(৬) মরদেহ উদ্ধার করে পুলিশ। সে গোমস্তাপুরের  বাঙ্গাবাড়ী ইউনিয়নের যোগিবাড়ি গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। রোববার (৫এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে গোমস্তাপুরের আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রাম সংলগ্ন বিজলির বিল এলাকার একটি ধানক্ষেত থেকে প্রায় অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার হয়। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। শিশুর দুলাভাই অন্তর নামে এক যুবকের দেয়া তথ্যে মরদেহ উদ্ধার হয়। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার(৩মার্চ) পরিবারের সাথে নাদেরাবাদ এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে আসার পর বিকেলের দিকে নিখোঁজ হয় শরিফা। পরদিন গত শনিবার(৪মার্চ) এ ঘটনায় তার দাদা  আব্দুল করিম গোমস্তাপুর থানায় নিখোঁজ ডাইরি করেন। এরপর পুলিশ মেয়েটির খো্জঁ শুরু করে এবং মেয়ের দুলাভাই গোমস্তাপুরের বোয়ালিয়া  ইউনিয়নের লালাপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে অন্তরকে (২৫) সন্দেহভাজন হিসেবে আটক করে।
গোমস্তাপুর থানার অর্ফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে প্রথমে মাথায় আঘাত ও পরে শ^াসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর নিশ্চিত কারণ জানা যাবে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসবাদে অন্তর শশ্মুড়ের  টাকা-পয়সা  বেশি পাবার লোভে শ্যালিকাকে খুন করেছে বলে স্বীকার করেছে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। সোমবার এ ঘটনায় মেয়ের দাদা একমাত্র অন্তরকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।


এ জাতীয় আরো খবর