বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ দেশে পৌঁছাল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-০৬ ১১:৫৬:১০
ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৬ ফ্লাইটে করে তার মরদেহবাহী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করে।
বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
জানা যায়, গত ৮ মার্চ ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরব-এর আল-খারজ এলাকায় আঘাত হানলে গুরুতর দগ্ধ হন মামুন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। পরে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কী-ওয়ার্ডস: প্রবাসী মৃত্যু,সৌদি হামলা,মধ্যপ্রাচ্য সংঘাত


এ জাতীয় আরো খবর