শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ইষ্টার সানডে উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-০৫ ১৬:১১:৫৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায়  ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে খ্রীষ্টান  ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ইষ্টার সানডে উদযাপিত হযেছে। রোববার(৫ এপ্রিল) সকালে সদর উপজেলার আমনুরা লুথারেন মিশনে দিবসটি উপলক্ষে বিশেষ প্রার্থনা  ও ধর্মীয় সঙ্গীত পরিবেশ করা হয়।  উপসনা পরিচালনা করেন রাজশাহী সার্কেল রেভারেন্ড রাজেন সরেন। তাঁকে সহযোগিতা করেন সনাতন সরেন ও ডেভিড ধনাই হেমব্রম।
অনুষ্ঠাানে মির্জাপুর,জলাহার,ঝিনাইখোর,বড়বোন,চাঁনলাই সহ বির্ভিন্ন গ্রাম থেকে আসা চারশতাধিক খ্রীষ্টধর্মী অংশ নেন। আমনুরা লুথারেন মিশন গীর্জা ও কবরস্থান কমিটি সদস্য এবং উত্তরবঙ্গ আদাীবাসী ফোরামের  তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম বলেন,এই মিশন ও গীর্জা জেলার ঐতিহ্যবার্হী ও প্রাচীন। এখানে প্রতি রোববার প্রার্থনা হয়। ইষ্টার সানডের দিন এখানে উৎসবমুখর। আজকের প্রার্থনায় পৃথিবীর সকল মানুষেল মঙ্গল ও শান্তি  এবং পরিত্রাণ কামণা করা হয়েছে।
আমনুরা মিশন যুব সংঘ সভাপতি জিহেস্কেল মুরুমু বলেন, দিনিটি সুন্দরভাবে পালন করতে পেরে ধর্মাবলম্বীরা আনন্দিত। এছাড়া জেলার বিভিন্ন চার্চ ও গীর্জায়  যীশুখ্রীষ্টের  মৃত থেকে পূণরায় জীবিত হবার ঘটনা স্মরণে প্রার্থণার মধ্যে দিয়ে নির্বিঘেœ দিনটি পালনের খবর পাওয়া গেছে। 


এ জাতীয় আরো খবর