২৬ মার্চ আমাদের সবার প্রিয় অনলাইন পোর্টাল ‘সকালের আলো ডট কম’-এর জন্য একটি গৌরবের দিন। এই দিনে পথচলার ১২ বছর পূর্ণ করে ১৩তম বছরে পদার্পণ।
সকালের আলো অনলাইন নিউজ পোর্টাল এর ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ২৬-৩-২৬ সকাল ১১টায় ডুমুরিয়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে 'সকালের আলো' সম্পাদক এস এম আজাদ হোসেনের নির্দেশনায় ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি খান মহিদুল ইসলাম এর আয়োজনে একটি বনজ বৃক্ষ রোপনের মাধ্যমে সকালের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।