রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে যানজটকে নগরবাসীর অন্যতম প্রধান ভোগান্তির কারণ হিসেবে চিহ্নিত করা হয়। নাগরিকদের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
গুরুত্বপূর্ণ এ বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কী-ওয়ার্ডস: ঢাকার যানজট, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রধানমন্ত্রীর নির্দেশ