বুধবার, এপ্রিল ১, ২০২৬

কবি জাহাঙ্গীর বাবুর লেখা 'পাঁচশত টাকার নোট' কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত

  • জাহাঙ্গীর বাবু
  • ২০২৬-০৩-২৪ ২০:৫৫:৫৪

নোয়াখালীর সেনবাগ লেখক ফোরাম এর উদ্যোগে ২৩ মার্চ (সোমবার) বিকেল ৪ ঘটিকায়,উত্তর শাহাপুর,কলেজ রোডে আল-জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গন ও কবির বাস ভবনে অনুষ্ঠিত হয়, কবি জাহাঙ্গীর বাবুর লেখা "পাঁচশত টাকার নোট" কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান। 
সেনবাগ লেখক ফোরাম এর সভাপতি, বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খোন্দকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বিশিষ্ট কবি-লেখক, সম্পাদক ও প্রকাশনী সংস্থা 'প্রতিবিম্ব প্রকাশ' এর সত্ত্বাধিকারী মো. আবুল খায়ের।
 মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি-লেখক জাহাঙ্গীর আলম বাবু, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) মো. মমিন উল্যাহ (ইমরুল মমিন)।
বিশিষ্ট লেখক ও ব্যাংকার কামরুজ্জামান মোহন, শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কবি ও লেখক মো. নুরুল হুদা, ফেনী ও নোয়াখালী জজ আদালতে আইনজীবী, বিশিষ্ট লেখক, এডভোকেট মো. আনোয়ার হোসেন ভূঁঞা, কবি-লেখক ও কাজিরহাট মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ ইবনে সাজিদ (তাহমিদ), সমাজকর্মী ও আইনজীবী রফিকুল ইসলাম (রবি), আবদুল ওহাব সুজনসহ প্রমুখ। 
চা-চক্র পরবর্তী কবি জাহাঙ্গীর বাবুর লেখা "পাঁচশত টাকা নোট" কাব্যগ্রন্থের নানা দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে "পাঁচশত টাকার নোট" কাব্যগ্রন্থের লেখক জাহাঙ্গীর বাবু তার বইটি সকলের হাতে তুলে দেন।
সামাজিক ও মানবিক সংগঠন ইয়াং হেল্প বিডির সেনবাগ পাঠাগারের প্রতিষ্ঠাতাদের মধ্যে সাবেক সভাপতি রফিকুল ইসলাম রবি ও সাধারন সম্পাদক আবদুল ওহাব সুজন উপস্থিত থেকে বই আলোচনায় অংশ নেন।রবি পাঁচশত টাকা বিনিময়ে দুটি বই সংগ্রহ করে উৎসাহ প্রদান করেন।

 


এ জাতীয় আরো খবর