জন্ম জন্মান্তরের স্মৃতি বসন্তের গীতি।
আনাগোনা করে স্মৃতির বাগানে।
স্বপনে শয়নে মননে নয়নে।
নিশিদিন কথা বলে আনমনে।
ভূলোক দূলোক সুখ দুঃখ শোক।
স্মৃতির জগতে কুসুম কাননে।
মনের কতো কথা বিরহ ব্যথা।
বিন্দু বিন্দু ঝরে এ নয়নে।
কতশত নিশি অশ্রু হাসি।
নিরালয়ে নিরবে কমল আসনে।
অতীত ভেবে আজ মনে বড়ো লাজ।
নিশিদিন ব্যস্ত তাঁর স্মৃতি চারণে।
কতো আঁধার রাতি জ্বালিয়ে জ্যোতি
হারানো স্মৃতিগুলো আসে স্মরণে।