মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

ঈদ আনন্দে

  • মোশাহেদ চৌধুরী
  • ২০২৬-০৩-২১ ২১:০৬:৫২

ঈদ আনন্দে মেতেছে আজ তামাম মখলুকাত 
ধূলির ধরায় আসলো নেমে পবিত্র জান্নাত।। 

ফেরেশতারা আসমানে কয় ঈদ মোবারক ঈদ
চোখে ভাসে নবীর রওজা দুরুদ ও তামজিদ। 
আসসালাতু ডাকের আগেই পাব যে নাজাত।।

কে ধনী আর কে যে গরিব ভেদ হয়েছে দূর 
সবারই গা বেহেশতি এক খুশবুতে ভরপুর।
জায়নামাজে খোদার সাথে করছে মুলাকাত।।

আরশে আজ হাসছে খোদা দেখে খুশির বান
ক্ষমা পাবো বলছে এ মন -- পাক মদীনার শান।
আশরাফ আতরাফ মিলেমিশে ভুলেছি জাতপাত।।


এ জাতীয় আরো খবর