বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

ঈদের খুশি

  • ইমন মিজি
  • ২০২৬-০৩-২১ ১৩:২৫:৫৬

দেখা দিল বাঁকা চাঁদ, মুখে হাসি ফোটে,
খুশির জোয়ার আজ দিকে দিকে ছোটে।
মূল্যবোধের জাগরণে মানবতা জাগুক,
সকলের তরে সবে ভালোবাসা মাখুক।
​অসহায় মানুষের পাশে আজ দাঁড়াই,
ভেদাভেদ ভুলে গিয়ে হৃদ্যতা বাড়াই।
ধনী-দরিদ্রের নেই কোনো আজ ব্যবধান,
একই সাথে ঈদগাহে গাহবো সাম্যের গান।
​রোজার শেষে এলো খুশির এই ঈদ,
প্লাবিত হৃদয় যেন মানে না তো বিদ।
সবার তরে হোক এই প্রার্থনা ও মিনতি,
ঈদের প্রেমে বজায় থাকুক অটুট সম্প্রীতি।

 


এ জাতীয় আরো খবর