বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ঈদের চাঁদ

  • অগ্নিশিখা
  • ২০২৬-০৩-২০ ২২:২৫:২৫

ঈদের চাঁদের অপেক্ষাতে কাটছে সবার প্রহর
চাঁদটা এসে বলল হঠাৎ প্রেমে পড়েছি তোর।
বলল, আমায়  যাস না ছেড়ে  আমি ভীষণ একা
শরীর জুড়ে  কেমন করে আমার ই নাম লেখা!
কাছে এসে করুণ চোখে বাড়িয়ে দিল  হাত
নতুন ভোর দিল উঁকি  কেটে নিকষ কালো রাত।

হাত বাড়িয়ে চাঁদ যখন দিল আমায় ছুঁয়ে
জ্যোৎস্না তখন উছলে পড়ে পোড়া শরীর বেয়ে।
চাঁদ তুই  আমাকে কি সত্যি ভালবাসিস?
"বাঁচ তো আগে, সত্য মিথ্যার হিসাব পরে কষিস।"
ঈদের চাঁদের সোহাগ মেখে নতুন সকাল এল
"তোকেই শুধু বাসি ভালো" চাঁদ সে বলে গেল।
প্রতি রাতে আসে ফিরে আমার ভাঙা ঘরে
চাঁদের আলোয় পুড়ছি এখন নাম না জানা জ্বরে।

 


এ জাতীয় আরো খবর