চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলায় পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ এর প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জেলা শহরের পুরাতন ষ্টেডিয়ামে। এছাড়া জেলাজুড়ে ৫৮৫টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩,শিবগঞ্জে ১৬৩, গোমস্তাপুরে ১৪৮, নাচোলে ৬১ এবং ভোলাহাট উপজেলার ৩০টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
জেলা ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সূত্র জানায়,শনিবার(২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় পুরাতন ষ্টেডিয়ামে নামাজ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। শহরের নিমতলা ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় প্রথম এবং সকাল ৯টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে। শহরের হেফজুল ঊলুম মাদ্রাসা আহলে হাদিস ঈদগাহ ময়দানে সকাল ৭টায়,টাউন হাইস্কুল মাঠে সকাল সাড়ে ৭টায় এবং পুলিশ লাইন্সে সকাল পৌন ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া সদর উপজেলা মডেল মসজিদ সহ জেলাব্যাপী সকল ঈদগাহ কমিটি নিজ নিজ ঈদগাহে নামাজ আয়োজনের সময়সূচী নির্ধারণ করেছে। দূর্যোগপূর্ন আবহাওয়ায় সংশ্লিস্ট এলাকার জামে মসজিদে নামাজ অনুষি¦ঠত হবে।
ইফা উপ-পরিচালক গোলাম মোস্তফা বলেন, ঈদ উদযাপন উপলক্ষে গত ৯ মার্চ জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সুষ্ঠুভাবে ঈদের জামায়াত সম্পন্ন করা ও সময়সূচী নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে সুন্দর পরিবেশে ঈদ উদযাপনে সংশ্লিস্ট সকল পক্ষের সাথে বিস্তারিত আলোচনা হয়।