বুধবার, জুলাই ২৯, ২০২৬

স ঙ্গী তা ক র

  • কবিতা
  • ২০২৬-০৩-১৯ ১৮:৫৮:২০

তোমার জন্য বায়রন পাগল 
রূপোলী চাঁদের আলোয়,
তোমার জন্য বিরহী রবি 
দুহাতে কাব্য বিলোয়। 

তোমার জন্য বিদ্রোহী নজরুল 
ব্যক্তি সুখে বিমুখ, 
তোমার জন্য দরদী সুভাষ 
মিছিলের প্রথম মুখ। 

তোমার জন্য ওয়ার্ডসওয়ার্থ
স্কাইলার্ক স্বপ্ন দেখে,
তোমার জন্য জীবনানন্দ 
রূপসী বাংলা আঁকে ।

তোমার জন্য কবি সুকুমার 
হাস্য রসের রসিক, 
তোমার জন্য লালন বাউল 
শব্দ জালে আধ্যাত্মিক।

তোমার জন্য সত্যেন্দ্রনাথ 
বিখ্যাত ছন্দের জাদুকর, 
তোমার জন্য চে গুয়েভারা 
সুনীলের কলম মুগ্ধকর।

তোমার জন্য ব্যথা অবসান
আঁধার ভাঙা কথকতা, 
তোমার জন্য রঙিন প্রভাত 
আলো জ্বালানোর আকুলতা।

ওগো, আমার প্রিয় কবিতা।


এ জাতীয় আরো খবর