বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

অসহায় এক পরিবারের পাশে 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০৩-১৯ ১৮:২৭:২১

যশোরের চৌগাছা উপজেলার সদর ইউনিয়নের এক অসহায় (পরিচয় গোপন) পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়ালো চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেন এর দিকনির্দেশনায় (১৯ই মার্চ) বৃহস্পতিবার সকালে সংগঠনের চৌগাছা পৌরসভা দীপ্ত বিশ্বাস, অরিত্র সরকারসহ সদস্যদের সহযোগিতায় এই অসহায় পরিবারটির জন্য তিন হাজার (৩০০০) টাকার মাসিক বাজার সহায়তা পৌঁছে দেওয়া হয়।
পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ায় পুরো পরিবার যেন অন্ধকারে ডুবে যায়। নিত্যদিনের খাবার জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে চিকিৎসার খরচ যেন এক অসহনীয় বোঝা হয়ে দাঁড়ায়। এই সংকটময় মুহূর্তে মানবতার হাত বাড়িয়ে দেয় “চৌগাছা পরিবার” স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহিন কবির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দীপ্ত বিশ্বাস, জগদীশপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সম্রাট শাকিল, রনি চৌধুরী এবং অরিত্র সরকার।
সংগঠনের নেতৃবৃন্দ জানান- “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই মূলমন্ত্রকে সামনে রেখে তারা মানবকল্যাণে কাজ চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে মানবসেবার অঙ্গীকার অব্যাহত রাখবেন বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


এ জাতীয় আরো খবর