চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রমজানের শেষ লগ্নে চারদিকে সবাই যখন মা-বাবা ভাই-বোন এবং স্বজনদের নিয়ে ঈদ উৎসব আযোজনের প্রস্তুতি নিচ্ছেন, তখন অবহেলিত, সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মলিন মুখে হাসি এনে দিয়েছে বিজিবির উপহার ও ঈদের দিনের বিশেষ থাবার।
বিজিবি সূত্র জানায়, বুধবার(১৮ মার্চ) সকাল ১১টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার শিশু সদনে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। মা-বাবা হারা শিশুদের হাতে তিনি তুলে দেন নতুন পোষাক ও উন্নত খাবার।
লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, উপহার নয় বরং ভালবাসা নিয়ে হাজির হয়েছিলাম অভিভবকহীন শিশুদের দরজায়। হটাৎ এমন উপহারে উ্চ্ছাস প্রকাশ করেন শিশুরা। তাদের চোখে ফুটে ওঠে প্রশান্তি ও তৃপ্তির আলো।