শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-১২ ১৫:১০:৩৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে বিদূৎস্পৃষ্ট হয়ে মমিন হক (২৫) নামে একজন শ্রমিকের (পানি মিস্ত্রী) মৃত্যু হয়েছেন। তিনি শহরের শেয়ালা গাবতলা মহল্লার মোজাম্মেল হকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার(১১ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে শহরের  লাখেরাজপাড়া মহল্লায় একটি চারতলা নির্মাণাধীন ভবনের চারতলার টপের উপরে নির্মিত বাঁশের মাচা থেকে কাজ করে নীচে নামার সময় অসাবধাণতাবশত:  পাশ দিয়ে যাওয়া সঞ্চালন লাইনের স্পর্শে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে নীচে মাটিতে পড়ে যান।  আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর