মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন,স্বামী আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-১১ ১৪:৫৪:৩০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর রহমান ভেজুর (৪৫)  হাতে স্ত্রী নাসিমা বেগম (৪১) খুন হবার অভিযোগ  উঠেছে। মিজানুর মনাকষা ইউনিযনের ৪ নং ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামের  বাসিন্দা। এ ঘটনায় মিজানুরকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে (১১ মার্চ)  স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষে স্বামীর হাতে খুন হন নাসিমা। পরে তাঁর মরদেহ বাড়ির পায়খানার সেফটি ট্যাংেেক ফেলে দেয়া হয়। বুধবার(১১ মার্চ) সকাল ৮টার দিকে প্রতিবেশীরা  মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর  দিলে পুলিশ এসে  মাথাসহ দেহের  বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নযুক্ত রক্তাত্ব মরদেহ উদ্ধার করে। এর মধ্যে গ্রামবাসী মিজানুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এছাড়া পুলিশ মিজানুররের শোবার ঘর থেকে একটি কোদাল উদ্ধার করেছে।
সংশ্লিস্ট  ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন,পারিবারিক কলহের জেরে স্বামী মিজানের হাতেই স্ত্রী নাসিমা নিহত হন বলে জানা গেছে। মিজানের  বিরুদ্ধে মাদকাক্তির অভিযোগ রয়েছে। পূর্ব থেকেই তিন সন্তানের জননী ওই দম্পতির মধ্যে কলহ ছিল।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর বলেন,পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। 


এ জাতীয় আরো খবর