বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

উত্তরায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১০ ২২:২০:৫৮

রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মাহাসচিব ডি এ পারভেজ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মাওলা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. লতিফুর রহমান, এস এম আজাদ হোসেন,নূরজাহান বেগম, শাহ আলমগীরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুস্তাফিজুর রহমান।
ইফতার মাহফিলে মানবতার সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কী-ওয়ার্ড:হিউম্যান রাইটস ফাউন্ডেশন,উত্তরা ইফতার মাহফিল,মানবাধিকার কার্যক্রম


এ জাতীয় আরো খবর