মঙ্গলবার, মে ২৬, ২০২৬

১২৪তম পর্বেই ইতি টানছে ‘দেনা পাওনা’,ঈদে আসছে বিশেষ আয়োজন

  • বিনোদন ডেক্স
  • ২০২৬-০৩-০৫ ১০:৩০:১২
ছবি: সংগৃহীত।

পারিবারিক টানাপোড়েন আর সম্পর্কের আবেগঘন গল্পে দর্শকপ্রিয় হয়ে ওঠা ধারাবাহিক নাটক দেনা পাওনা আগামী সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে প্রতি মঙ্গলবার ও বুধবার প্রচারিত এই ধারাবাহিকের ১২৪তম পর্ব দিয়েই সমাপ্ত হবে এর যাত্রা।
ইতোমধ্যে ১২২টি পর্ব সম্প্রচারিত হয়েছে। নির্মাতা সূত্র জানিয়েছে, পরবর্তী সপ্তাহে প্রচারিত ১২৪ নম্বর পর্ব হবে শেষ পর্ব। নাটকটির মাধ্যমে অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া নতুন করে দর্শকের আলোচনায় আসেন। দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ফেরেন অ্যালেন শুভ্র, যা তার ক্যারিয়ারে নতুন গতি যোগ করেছে।
সমাপ্তি প্রসঙ্গে তাবাসসুম ছোঁয়া গণমাধ্যমকে জানান, শেষ সপ্তাহেও তারা দর্শকদের সঙ্গেই থাকতে চান এবং দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধারাবাহিকে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু ও এবি রোকনসহ একাধিক জনপ্রিয় শিল্পী।
নির্মাতা কে এম সোহাগ রানা রচিত ও পরিচালিত নাটকটি সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হয়ে আসছে। তবে ভক্তদের জন্য সুখবর হলো, ধারাবাহিকটির সমাপ্তির পর আসন্ন ঈদুল ফিতরে সাত দিনব্যাপী বিশেষ পর্ব হিসেবে ‘দেনা পাওনা’র ঈদ স্পেশাল প্রচার করা হবে।

কী-ওয়ার্ড:দেনা পাওনা শেষ,ঈদ স্পেশাল পর্ব,তাবাসসুম ছোঁয়া


এ জাতীয় আরো খবর