বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

টু ম্পা পা ল

  • ভুলে গেছি
  • ২০২৬-০৩-০৪ ১০:০৮:০৭

আমি ভাতের কথা ভুলে গেছি, 
শিক্ষার কথা ভুলে গেছি, 
ভুলে গেছি অধিকারের কথাও, 
আর কোনো চাহিদা নেই,
পেট যে শুধু ভরে আছে, তাই নয় 
ফুলেফেঁপে ঢোল।
অরুচি, অম্বল, বদহজমে শরীর আই ঢাই করছে , 
কারণ পূর্বেই ধরেবেঁধে এক তাল 
ধর্ম খাইয়ে দিয়েছে ।
বদহজম কাটাতেই এ জীবন কেটে যাবে।
 

 


এ জাতীয় আরো খবর