শনিবার, মার্চ ৭, ২০২৬

রা ব বা নী স র কা র

  • অটল বিশ্বাস
  • ২০২৬-০৩-০৩ ২২:৫৪:৪০

কুচুরমুচুর খান চানাচুর স্বত্বভোগীর মতো
ভাবনার চেয়ে ঠাঠে হুজুর সবজান্তা যত।
পরের পিছে বিষ্ঠা খোঁজে নিজের বিষ্ঠা ঢেকে
আপ-ভালো তো জগত ভালো মনের আলোয় দেখে।
ফেরাউনের ফেরেববাজি লোকসমুখেই চলে
আসলে বিপদ আপনমনে খোদার কথা বলে।
ঠুনকো কাচের মতো যে তার বিশ্বাস টুটে যায়
সোনা দেখেও কানা যেমন গর্বেতে ডিঙায়।
কোথায় এলো কোথায় যাবে মায়ের গর্ভ হতে
জীবন তরী মিশলো কেন বিপুল জনস্রোতে ?
নিয়ন্তা কে ! কার ইশারায় বিশ্বজগৎ চলে !
প্রকৃতি তাই এটাই নিয়ম -- মূর্খ লোকেই বলে।
বিবেক আছে বুদ্ধি খাটাও চিনবে যে তার রূপ
আত্মজ্ঞানেই দেখবে তাঁকে অটল ও নিশ্চুপ।

 


এ জাতীয় আরো খবর