যেখানে বিকল্প নেই
সেখানে অনভিপ্রেত বর্তমানকে না মেনে উপায় থাকে না
কৃষ্ণ পক্ষে ক্রমবর্ধমান আঁধার নেমে আসে
মেনে নিতে হয়
মেনে নিতে হয় অমাবস্যাকেও
মনকে দার্শনিকের পাঠ দিতে হয়
সান্ত্বনা দিতে হয় কৃষ্ণপক্ষের রাজত্ব চিরস্থায়ী নয়
এই স্তোক শুনিয়ে শুনিয়ে মনকে বাগে আনতে হয়
মুখ বুজে বর্তমানকে মেনে নেওয়া এই নয় যে সে মনঃপুত।
কিছু কিছু বশ্যতা অপরিহার্যতার বাঁধনে বাঁধা।
আগরতলা, ভারত