শনিবার, মার্চ ৭, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • অধরা স্বপ্ন
  • ২০২৬-০৩-০৩ ১১:০৫:৫৮

ইচ্ছে হয় কবিতা লিখব তবু হয় না লেখা
হিজিবিজিতে ভরে ওঠে খেরোখাতা।
দুপুরের কড়া রোদে ঘামে ভেজা শরীর,
কলম হাতে-- কপাল জুড়ে চিন্তার রেখা -
আপাত দৃষ্টিতে কবি মনে হলেও অন্তঃসার শূন্য।
অধরা স্বপ্ন নিয়ে খেলায় মেতে থাকা,
অনুকরণের সদিচ্ছা থাকলেও বাস্তব বড়ো কঠিন।
পাখির মতো উড়তে ইচ্ছে হলেও তো ওড়া যায় না
শত চেষ্টায়ও ডানা গজাবে না--- কীভাবে হবে ইচ্ছে পূরণ ?
খাতার পরতে পরতে চিন্তার ছাপ
তবু কবি হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল এ জীবনে।
হয়তো কবিত্বকলা বিধাতারই দান
বেকার হন্যে হয়ে ঘোরা ভাব শূন্য ময়দান।


এ জাতীয় আরো খবর