বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ক ম ল সি রা য়

  • আ-মরি-বাংলা ভাষা
  • ২০২৬-০৩-০২ ১৪:৩৪:৪২

বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ
বাংলায় পড়ি কবিতা আমি
বাংলায় গাই গান।

এই প্রাণের ভাষাতে আমি
প্রথম ‘মা’ বলে ডাক ডাকি
এই বাংলাতে প্রথম  আমি
‘স্বরে-অ’ ‘ক-খ’ লিখি।

সুখ দুঃখের অনুভূতি গুলো
বড়ই আবেগ ময়
অন্য ভাষায় যতই বলি
সাবলীল কখনো নয়।

রফিক,সালাম, বরকত,জব্বার
নামনা জানা প্রাণ
ভাষার জন্য হয়েছে শহীদ
তারা চির মহান।

দেশের জন্য দিয়েছে প্রাণ
বীর বাঙালী অকুতোভয়
পরাধীনতার শৃঙ্খল ছিড়ে
ছিনিয়ে এনেছে জয়।

বাংলার মাটি বাংলার জল
বাংলার ফুল ফসল
মিশে আছে প্রাণে মনে
প্রাণের ছোঁয়া আসল।

বাংলা মায়ের শ্যমল শোভায়
প্রাণ জুড়িয়ে যায়
জন্মেছি এই বাংলায় আমি
যেন বাংলায় মরণ হয়।

 


এ জাতীয় আরো খবর